shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

ই কমার্স জগতে যাত্রা শুরু করলো ক্রেতা হই হই.কম 

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মার্চ ২০২০, ১০:২৪

ই কমার্স জগতে বাংলাদেশে নতুন স্টার্ট আপ কোম্পানি হিসেবে যাত্রা শুরু শুরু করতে যাচ্ছে ক্রেতা হই হই.কম (kretahoihoi.com) যা একটি ই কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস। এই বছরই যাত্রা শুরু করবে বলে জানিয়েছে এর সি ই ও এম.এ.রহমান। প্রতিষ্ঠানটি ই কমার্স ভিত্তিক মার্কেটপ্লেসে নিয়ে আসছে আমুল পরিবর্তন ও সাভিস যা হয়ত অনলাইনে কেনা কাটায় গ্রাহকদের দিতে পারে এক নতুন মাত্রার আনন্দ। এ প্রসঙ্গে সি ই ও এম.এ.রহমান বলেন, সাধারন গ্রাহকের ই কমার্স সম্পর্কে এখন কিছু ভুল ধারনা ও কিছু অসাধু কোম্পানির জন্য অনেকে অন লাইনে অর্ডার করতে ভয় পান। এ ছাড়াও কিছু কোম্পানি এখন নানা পণ্যে লোভনীয় অফার দিয়ে টাকা হাতিয়ে নিয়ে জনগন কে দিনের পর দিন প্রতারিত করছে তাই জনমনে অন লাইনে কেনা কাটার আস্থা ফিরিয়ে আনতেই মুলুত আমাদের যাত্রা শুরু। লাইভ চ্যাট ইঞ্জিন, ভেন্ডরদের সাথে লাইভ ভিডিও চ্যাট, লাইভ ট্র্যাকিং ফিচার সহ প্রথম ৩ মাসের জন্য সকল ভেন্ডরদের সাবস্ক্রিপ্সন ফ্রি হবে বলে জানিয়েছেন সি ই ও এম.এ.রহমান। উল্লেখ্য যে, ক্রেতারা যেন কখনই ১ টাকার পণ্য কিনে প্রতারিত না হয় এবং ঠিক সময়ে যেন প্রোডাক্ট হাতে পায় এবং অবশ্যই অর্ডার কৃত পণ্যের সাথে যেন ১০০ ভাগ মিল থাকে সেই লক্ষে সিস্টেম সেটআপ নিয়ে আমরা গত এক বছর কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এ ছাড়াও মাস্ক বিতরণ সম্পর্কে তিনি জানান, সামর্থ্যের দিক দিয়ে হয়ত কম কিন্তু মানবতার দিক থেকে আমরা শীর্ষে। বাংলাদেশের এই চরম সংকটময় মুহূর্তে আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করেছি গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। ধানমণ্ডি, সায়েন্সল্যাব, গ্রিনরোড সহ বেশ কিছু এলাকায় আজ আমরা কয়েক হাজার মাস্ক জন সমাগম ব্যাতিত দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করতে সক্ষম হয়েছি। মাস্ক বিতরনের সময় উপস্থিত ছিলেন কোম্পানির সি ই ও এম.এ.রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন এম ডি নুর ইসলাম রোমান সহ হেড অফ মার্কেটিং শাকিল ও চিফ টেকনোলজি অফিসার সাব্বির আহমেদ সহ কোম্পানির আরও কর্মচারীবৃন্দ। মাস্ক বিতরনের সময় Kretahoihoi.com এর সি ই ও এম.এ.রহমান বলেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, সরকারের একার পক্ষে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর বিরুদ্ধে কাজ করা সম্ভব না। সবার আগে আমাদের সচেতন হতে হবে। আমরা সচেতন না হলে কখনই এই রোগে ঠেকানো সম্ভব না। যার যত টুকু সামর্থ্য আছে তাদের সবার উচিৎ যার যার জায়গা থেকে এগিয়ে আসা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।